প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: July 18, 2020, 10:17 pm
ঢাকা।। রিজেন্ট হাসপাতাল এবং গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে র্যাবের কমপ্লেন সেলে একদিনে ৯২ অভিযোগ এসেছে।
এর আগে শুক্রবার (১৭ই জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণার অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে র্যাব।
ভুক্তভোগীরা ০১৭৭-৭৭২০২১১ নম্বরে ফোন করে অথবা rabhq.invest@gmail.com এই আইডিতে অভিযোগ জানাতে পারবেন। এরই পরিপেক্ষিতে র্যাবের কমপ্লেন সেলে সাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ জমা হয়েছে।