আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 1:15 pm
সুনামগঞ্জে ১৮ যাত্রী নিয়ে নৌকাডুবি
তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে মো. তৌফিক মিয়া নামে এক চা বিক্রেতা নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউপির খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউপির পাটলাই নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউপির নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে রওনা করে। পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ ধমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।  এরপর সবার চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা গিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম