আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 2:57 pm
দেশে ২৪ ঘন্টায় করোনা মিললো ২৪৫৯ জনের দেহে
ঢাকা।। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪শ’ ৫৯ জন।


এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬শ’ ১৮ জন। আর, মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪ হাজার ৫শ’ ২৫ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ১৩৪তম দিনে আজ রবিবার (১৯শে জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম