প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 4:57 pm
সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ীতে সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন রাজবাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনর শিক্ষক-শিক্ষিকারা এ সময় তারা রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অবস্থান করে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসকের বরাবর ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন পরে তারা রাজবাড়ি প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্স করেন।
এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আঃ সাত্তার মোল্লা, সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম টিপু, পরে এসে যোগদান করেন রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট এমদাদুল হক বিশ্বাস।
এ সময় তারা বলেন বর্তমানে দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক-শিক্ষিকারা বেকার হয়ে পড়েছেন ফলে তাদের সংসারে অভাব-অনটন নেমে এসেছে। শিক্ষক-শিক্ষিকারা ঠিকমত বেতনাদি না পাওয়ার কারণে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা সরকারের কাছে অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মত এই প্রতিষ্ঠানেও সরকারি সহায়তার দাবি করেন।
রাজবাড়ী জেলায় মোট কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা রয়েছে ২০৭টি, শিক্ষক কর্মচারীর সংখ্যা ১,৭৮৯ জন্য শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২২,৫০০ জন।