প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 11:35 am || প্রকাশের তারিখ: July 19, 2020, 5:43 pm
মানিকগঞ্জ সংবাদদাতা।। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাটুরিয়ার দুই হাজার খামারি ও কৃষক।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় দুই হাজার পশু খামার রয়েছে। এসব খামারে কোরবানির পশু রয়েছে প্রায় ১০ হাজার। কিন্তু করোনাকালে পশুর বেচাকেনা নিয়ে সংশয় আছে।
গোপালপুর গ্রামের খামারি জিন্নত আলী বলেন, গতবার বিক্রি না হওয়া তার গরুটির ওজন এখন দাঁড়িয়েছে ২০ মণে। এবারও যদি বিক্রি না হয় তাহলে তাকে পথে বসতে হবে।
সাটুরিয়া উপজেলা পশু ব্যাপারী সমিতির সভাপতি শাহানুর মিয়া বলেন, দুই মাস আগে থেকেই আমরা গ্রামে গ্রামে গিয়ে কোরবানির পশু কিনে রাখি। এবার একজন ব্যাপারী একটিও গরু কিনতে পারেননি।