আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 12:12 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 5:55 pm
দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার পুর্ব বাগিচাপাড়া এলাকায় নাঈম ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, নাঈম এর মা তাঁদের গ্রামের বাড়ী কৃষ্ণেরচড় চলে যাওয়ায় সে বাড়ীতে একা বসবাস করছে। ওই দিন সকালে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে যায় নাঈম।

পরে আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে দুপুর ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে দঁড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ওই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে এবং সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

এ ব্যপারে ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  তবে কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সনাক্ত করা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম