আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২০, ৬:১১ অপরাহ্ণ
৯ আগষ্ট থেকে এইচএসসি ভর্তির আবেদন
ঢাকা।। আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। রবিবার বিকালে (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হলেও করোনা মহামারির কারণে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি। অবশেষে অনলাইনে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘রবিবার (১৯ জুলাই) শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়।’

তিনি জানান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম