আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 12:11 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 6:21 pm
সাহাবুদ্দিনের সহকারী পরিচালক আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গুলশানে-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযানের পর হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


আজ রোববার (১৯শে জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এদিকে র‌্যাবের একটি সূত্র জানান, করোনাভাইরাসের র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি টেস্ট নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম