আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ
রিজেন্ট দুর্নীতি: স্বাস্থ্য ভবনে দুদকের অভিযান
ঢাকা।। সম্প্রতি রাজধানীর রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনে দুর্নীতি দমন কমিশন, দুদক অভিযান চালিয়েছে।


আজ রবিবার (১৯শে জুলাই) দুপুরে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধানী টিম রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শনে যায়।

রবিবার বিকেল সোয়া ৩টা পর্যন্ত দুদকের অনুসন্ধানী টিম স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন।

এর আগে, রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশেই অধিদপ্তর রিজেন্টের সঙ্গে চুক্তি হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে।

উল্লেখ্য, মহামারি করোনাকালে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম উদঘাটনে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম