প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:30 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 6:41 pm
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ পুটখালি ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর মমিনুর রহমান (৪৫)কে আটক করেছে যশোর র্যাব সদস্যরা।আটকৃত আসামি বেনাপোল পোর্টথানা ধীন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃতঃসাইফুর রহমানের ছেলে।
রবিবার (১৯শে জুলাই) সকালে বারোপোতা কদমতলা মোড় থেকে ফেন্সিডিল সহ আটক করা হয়।
যশোর র্র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে বারোপোতা কতমতলা মোড়ে মাদক ব্যাবসায়ীরা অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
র্র্যার ৬ এর লেঃসরোয়ার হোসেন মাদক সহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।