আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 9:16 pm
সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক।। সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদুর রহমান।  আটককৃতরা হলেন- সাইদুর রহমান সাইদুর (৫৫), মাহবুবুর রহমান দুদু (৫৫), হাবিবুর রহমান বাদশা (৪৮) শফিকুল ইসলাম শফিক (৩৭), গোলাম মোস্তফা (৫১) ও রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানি (২৮)।

র‌্যাব জানায়, সাভারের ভাটাপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী কিছু বই, লিফলেট, সাময়িকী, ডিজিটাল কনভারসেশনসহ অপতৎপরতা পরিচালনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবি সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম