আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: July 19, 2020, 9:19 pm
করোনার মাঝেও খুলনায় থেমে নেই অনৈতিক কর্মকান্ড, দুই হোটেল সিলগালা
খুলনা সংবাদদাতা।। করোনা ভাইরাসের ঝুঁকির মাঝেই অনৈতিক কর্মকাণ্ডের দায়ে খুলনা মহানগরীর দু’টি হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেল দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার নগরীর হোটেল রেদোয়ান ও হোটেল খুলনা গার্ডেন ইনে অভিযানকালে সেখানে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ১১ জনকে আটক করা হয়।

খুলনা সদর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। হোটেল দু’টির মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম