আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: July 20, 2020, 11:27 am
ফাহিম সালেহ’কে নিউইর্য়কে সমাহিত
সাহদে বাবু।। পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউইয়র্ক শহর থেকে দুই ঘণ্টা দূরত্বে নিউ উইনডসর এলাকার নূর সেমেট্রিতে জানাজার পর সেখানে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রোববার সকালে ফাহিম সালেহ’র মরদেহ হাসপাতাল থেকে ফিউনিয়ারেলের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেখান থেকে সরাসরি ফাহিম সালেহর বাবার বাসা নিউ উইনডসর এলাকায় স্থানীয় কবরস্থান নূর সেমেট্রিতে নেয়া হয়।সেখানে ফাহিমের মরদেহ পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, বোন ও স্বজনরা।

জানাজায় গণমাধ্যম ও সাধারণের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করতে আগে থেকেই ফাহিমের পরিবার সবাইকে নিষেধ করে দেয়। ফলে জানাজায় পরিবারের সদস্য ও নিকট আত্মীয় স্বজন ও স্থানীয় কিছু এলাকাবাসী উপস্থিত ছিলেন।মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটানে নিজের বিলাসবহুল এপার্টমেন্টে ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার খুনের অভিযোগে পুলিশ ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভন হ্যাসপিলকে গ্রেপ্তার করে।আদালতে হ্যাসপিলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। আদালত হ্যাসপিলকে জামিন না দিয়ে আগামী ১৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এদিকে ফাহিম সালেহ’র হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নিউইয়র্কের প্রবাসীরা।

গত শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে টাইরিস হ্যাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় অ্যাটর্নি লিন্ডা ফোর্ড জানান, তাকে দোষী প্রমাণের জন্য পর্যাপ্ত আলামত পাওয়া গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম