আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 11:13 pm || প্রকাশের তারিখ: July 20, 2020, 2:49 pm
রিমান্ড শেষে সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) সকালে রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে পাঠানো হয়। শুনানি শেষে আটকাদেশ মঞ্জুর করেন আদালত।

এর আগে সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে আজ আদালতে পাঠানো হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর) করেন।

এরপর ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম