আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 3:14 pm || প্রকাশের তারিখ: July 20, 2020, 9:50 pm
রাজবাড়ীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ীতে সোমবার বেলা ১১ টার দিকে মানববন্ধন করেছেন বাংলাদেশ বাম গনতান্ত্রিক জোটের রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ-ই কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য রাখেন বাম গনতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

এসময় তারা আলোচনা করেন বাংলাদেশ পাটশিল্প নিয়ে। তিনারা বলেন রাষ্ট্র্রায়ত্ত পাটকল বন্ধ নয় আধুনিকায়ন কর পাট ও পাটশিল্প রক্ষা করতে হবে। লোকসানের জন্য প্রকৃত দায়ী মন্ত্রণালয় ও বিজেএমসি'র দুর্নীতিবাজদের বিচার দাবি করেন।
তারা আরও বলেন পাট শিল্প বন্ধ না করে এই শিল্পের সাথে জড়িত লক্ষ শ্রমিকের দিকে তাকিয়ে পাটশিল্প কে সচল রাখার দাবি জানিয়েছেন তারা।

তারা বলেন দুর্নীতিবাজদের কারণে আজকে পাটশিল্পের কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ফলে লক্ষ লক্ষ শ্রমিক না খেয়ে আছেন তাদের দিন কাটছে অনাহারে তারা পাচ্ছেন না অন্য কোন কাজ তাদের সংসার চালানো এখন অনেক কষ্টের হয়ে পড়েছে তাই সরকারের কাছে এ-ই শিল্পকে দুর্নীতিমুক্ত করে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম