আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 12:44 am || প্রকাশের তারিখ: July 20, 2020, 10:16 pm
করোনাভাইরাস প্রতিরোধে কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী বিতরণ
কুড়িগ্রাম সংবাদদাতা।। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে সাড়াদেশে অক্সিজেন কনটিনজার পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক প্রদান করেন।

তারই অংশ হিসেবে ২০ জুলাই (সোমবার) কুড়িগ্রামের এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসকের হলরুমে সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান হাতে ভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম সরকার জীবনের পিতা নাজিম খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবর হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম