প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 2:50 pm || প্রকাশের তারিখ: July 20, 2020, 10:48 pm
ঢাকা।। জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করে ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ করায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে।
সোমবার বিকালে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
তিনি বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে ইসির কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।