আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 12:48 am || প্রকাশের তারিখ: July 21, 2020, 4:46 pm
কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ
কাউখালী সংবাদদাতা।। ‘‘মাছ উৎপাদান বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী ভুমি কমিশনার মোঃ রফিকুল হক, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ওসি তদন্ত রাজিব হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল প্রমুখ।

পরে মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম