আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 3:13 pm || প্রকাশের তারিখ: July 21, 2020, 6:07 pm
হাসপাতালের আইসিউতে ভর্তি আল্লামা শফী
চট্রগ্রাম।। বার্ধক্যজনিত নানা জটিলতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি হয়েছেন হেফাজত ইসলামের আমির আহমদ শফী।

সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল।তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেকআপ করাতে হাসপাতালে আনা হয়েছে।

এর আগে, ৭ জুন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় ফিরে যান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম