প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: July 23, 2020, 8:22 pm
নিজস্ব প্রতিবেদক।। রংপুর নগরীর ধাপে সেবা হাসপাতালে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট জানান, রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেয়াসহ রোগীদের নানা ভাবে প্রতারণা করে আসছিলেন।
এসময় আটক ভূয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান। বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।