প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:26 am || প্রকাশের তারিখ: July 23, 2020, 9:01 pm
শার্শায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ,হুইল চেয়ার, মৎস্য উপকরন বিতরন: এমপি শেখ আফিল উদ্দিন
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে যশোর ৮৫/১শার্শা আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকা উপকারভোগীদের মাঝে বিতরন করে করেন।
একই সাথে ৩৩ টি হুইল চেয়ার প্রতিবন্ধিদের মাঝে বিতরন করেন এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ মাছ অবমুক্ত ও উপকরণ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর৮৫/১ শার্শার এমপি শেখ আফিল উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃখোরশেদ আলম চৌধুরী,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল ওহাব,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা থানার ওসি বদরুল আলম খান,বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার সহ উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ৷