আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:25 am || প্রকাশের তারিখ: July 24, 2020, 2:07 am
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মেডিকেলে নতুন তিন জনের মৃত্যু
আল-গিফারী সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন মেডিকেল কলেজ হাসপাতালের অইসোলেশনে ও এক জন মেডিকেলে ভর্তির আগেই মারা গেছেন।

বুধবার দিবাগত রাত থেকে ভোর ৬ টার মধ্যে তাদের মৃত্যু হয়।মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের মৃত আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), সদর উপজেলার ব্রক্ষরাজপুর গ্রামের মৃত নেতাই চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৬৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলাউর কবির (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আব্দুর রহিম। এরপর বুধবার ভোর ৪টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম