আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 6:44 am || প্রকাশের তারিখ: July 25, 2020, 12:59 am
শরণখোলার স্বনামধন্য ইংরেজি শিক্ষক আবুল খায়ের স্যারের করোনা পজেটিভ 
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের শরণখোলায় দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগী সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছে ১১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন

 খুলনা পিসিআর ল্যাব থেকে শুক্রবার (২৪ জুলাই) সকালে ও বিকালে নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়।

শরণখোলা মাতৃভাষা ডিগ্রি কলেজের স্বনামধন্য ইংরেজী প্রভাষক জনাব আবুল খায়ের স্যারের করোনা পজেটিভ হওয়ার সংবাদ শুনে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তার জন্য দোয়া এবং আশু সুস্থতা কামনা করেছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় স্যারের সুস্থতা কামনা করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তবে তিনি বর্তমানে নিজ বাড়িতে সুস্থ্য আছেন।

এছাড়া আক্রান্তরা হচ্ছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা: ফয়সাল আহমেদ, নার্স পপি রানী, স্বাস্থ্য সহকারি শাজাহান মিয়া, শরণখোলা থানা পুলিশ কনস্টেবল শ্যামল কৃত পাল, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক টি এম মিজানুর রহমান, রায়েন্দা বাজারের বাসিন্দা শারমিন সুলতানা রাশিদা বেগম, মো. সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ও  মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, আক্রান্তরা সবাই করোনার উৎসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসলে তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। ১৪, ১৭, ও ২১ জুলাই সংগৃহীত নমুনা খুলনার পিসি আর ল্যাবে পাঠানো হলে আজ শুক্রবার সকালে ৫ জনের ও বিকালে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তাদের মধ্য পুলিশ সদস্য শ্যামল পাল শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিরা সবাই হোম আইসোলেশনে সুস্থ আছেন।

শরণখোলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা  ৫০ জন। যার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৪ জন সুস্থ হয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম