আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: July 25, 2020, 7:16 pm
রাজবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণ
সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ী সদর উপজেলার ৪নং আলিপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওগত হাসানের তদারকিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। ১৬৯৮ জন গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ এ-র চাউল বিতরণ করা হয়েছে।

এসময় চাউল বিতরণ কালে উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলার ইয়নও জনাব মোঃ সাইদুজ্জামান, উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার ৪নং আলীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান এবং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, জনাব মোঃ ইকবাল হোসেন।

চেয়ারম্যান মোঃ শওগত হাসান আরও বলেন বর্তমান পরিস্থিতি করোনা মোকাবেলায় সরকারের দেয়া দিকনির্দেশনা মেনে চলার জন্য তার ইউনিয়নের প্রতিটা মানুষের প্রতি আহ্বান আহ্বান জানানো হচ্ছে এবং সরকারের দেয়া ত্রাণ সামগ্রী সময়মতো তাদের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন ঈদুল আযহাকে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আলিপুর ইউনিয়নে কোন ধরনের গরুর হাট বসানো হয়নি, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজ খুলে গরু, ছাগল বেচা বিক্রি চলছে ফলে ক্রেতা-বিক্রেতারা যারযার বাড়ি থেকেই কেনাবেচা করতে পারছেন, এই ভিন্নধর্মী আয়োজন এর জন্য ইউনিয়ন বাসী তাকে সাধুবাদ জানিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম