প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: July 25, 2020, 10:16 pm
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কালাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে। বড়লেখা পৌরশহরে তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে। শুক্রবার রাত নয়টায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন সম্পন্ন হয়। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনার তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়।
এতে তাঁর প্রতিবেদন পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে।