প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:59 am || প্রকাশের তারিখ: July 26, 2020, 12:59 am
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মনোজ বসুর ১১৯তম জান্মবার্ষিকী ২৫ জুলাই মনোজ বসু একাডেমী ও মনোজ বসু খেলাঘর আসরের আয়োজনে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও গনভোজ গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্যিক মনোজ বসু জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহŸায়ক নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও মনোজ বসু খেলাঘর আসরের সভাপতি শিক্ষক নাজমুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির, কবি নজরুল ইসলাম খান,
খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা কমিউনিস্টপার্টির সম্পাদক মফিজুর রহমান নান্নু, মাষ্টার শহিদুল ইসলাম, কবি মকবুল মাহফুজ, মনোজ বসুর বংশধর সিদ্ধার্ত বসু ও লেখক আমিনুল ইসলাম।
করোনার ভাইরাসের কারণে এবছর ছোট আকারে মনোজ বসুর জন্মবার্ষিকী পালিত হলেও আগামী বছর থেকে ৩দিন ব্যাপী মনোজ মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।