আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 10:07 pm || প্রকাশের তারিখ: August 4, 2019, 11:18 am
সাংবাদিক মুশফিককে দ্রুত উদ্ধারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সাংবাদিক এফএম মুশফিকুর রহমানকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে, প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১১ দিন পর নিখোঁজ হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা’র সিনিয়র রিপোর্টার এফ এম মুশফিকুর রহমান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এরপর রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তাকে উদ্ধারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিগগির ওই সাংবাদিককে পাওয়া যাবে।

তিনি বলেন, আমি (গুলশান বিভাগের) জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলেছি এবং তাকে অবিলম্বে নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।

গুলশান-১ এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা শেষে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধ্যায় নিখোঁজ হন মুশফিকুর। পরে গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।

এর আগে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পর ২২ জুলাই মুশফিকুর পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম