আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: July 26, 2020, 5:59 pm
আর্ন্তজাতিক রুটে বিমান স্থাগিতের মেয়াদ বাড়ল
ঢাকা।। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়, করোনা পরিস্থিতিতে লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া অন্য সব গন্তব্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। এরমধ্যে ম্যানচেস্টার, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

করোনা সংক্রমণ বিস্তারের কারণে গত ২৪ মার্চ থেকে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর পর গত ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। কিন্তু অনুমতি দিলেও বর্তমানে লন্ডন, আবুধাবি ও দুবাই ছাড়া সব রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম