প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:59 am || প্রকাশের তারিখ: July 26, 2020, 6:24 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট এলাকায় কম্পিউটারের সিপিইউর ভিতর থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় নাসির উদ্দিন বিজয় (২৩) নামের একজনকে আটক করা হয়েছে।
আটক নাসির উদ্দিন বিজয় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিংগীমারী গ্রামের ছগির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর সিরাজুল মার্কেটের সামনে কাকিনা- রংপুরগামী পাকা রাস্তার উপর ৯০ বোতল ফেন্সিডিল, ১টি কম্পিউটার সিপিইউ এর ফাঁকা বক্স ও ১টি মনিটর এর ফাঁকা কাগজের বক্স উদ্ধার করেন। এসব ফেন্সিডিল কম্পিউটার সিপিইউর ভিতর লুকানো ছিল।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩ (গ) রুজু করা হয়েছে।