আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২০, ৮:৫৩ অপরাহ্ণ
কেশবপুরে হাসপাতালের স্টাফসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত
কেশবপুর(যশোর)সংবাদদাতা॥ যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্টাফ ও একজন মহিলা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, রবিবারে প্রাপ্ত রিপোর্টে কেশবপুরে নতুন করে হাসপাতালের ২ জন স্টাফ ও একজন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন, কেশবপুর হাসপাতালের স্টাফ পংকজ কুমার ও ডুমুরিয়া উপজেলার ফরিদা বেগম। মহিলার বাড়ী কেশবপুরের বাইরে হওয়ায় তিনি বাদে অপর ২ জনের বাড়ী প্রশাসনের সহযোগীতায় লক ডাউন করা হয়েছে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৮৫ জন, সুস্থ্য হয়েছেন ৫০ এবং মৃত্যু হয়েছে ০২ জনের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম