আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:27 am || প্রকাশের তারিখ: July 27, 2020, 7:50 pm
গলাচিপায় ইউএনওকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্যদের ফুলেল শুভেচ্ছা
গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা কমিটির সদস্যরা সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর কার্যালয় সন্তান কমান্ডের সভাপতি আবু হেনা সোয়েবসহ সংঠনটির সাধারণ সম্পাদক রাশেদুল করিম, সাংগঠনিক সম্পাদক মো.কামরুল ইসলাম জিহান, দপ্তর সম্পাদক মো. আল মামুন, প্রচার সম্পাদক মো. মাসুম, সদস্য রুবাইয়া আমিন এ্যানি ও অন্তু মালেক প্রমুখ নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান ও পরিবারের সব ধরণের সহায়তা করা হবে। কেউ যদি কোন সমস্যায় থেকে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি সাধ্য মতো সমাধারণের চেষ্টা করবো।’ এর আগে বেলা ১১টায় সংগঠনটির সদস্যরা গলাচিপা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকেও শুভেচ্ছা জানায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম