আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: July 27, 2020, 7:53 pm
রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।।  ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণসহ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাওসার কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ"লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রভাষক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা।  এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: পরে  মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্য বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম