আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 28, 2026, 10:15 am || প্রকাশের তারিখ: July 27, 2020, 8:01 pm
বর্তমানে প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পিরোজপুর সংবাদদাতা।। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস পরিশ্রম এবং কাজের মধ্য দিয়ে ব্যক্তিকে ছাড়িয়ে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার পিরোজপুর শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, একদিন প্রধানমন্ত্রী না থাকলেও তার উন্নয়ন কর্মকান্ড, আধুনিক বাংলাদেশ বিনির্মান, নারীর ক্ষমতায়ন, দারিদ্রতা দূরীকরণসহ আরও নানামুখী কর্মকান্ডই তাকে মনে করিয়ে দিবে।

এছাড়া প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা বিশে^র কাছে প্রসংশিত হয়েছে বলেও জানান পিরোজপুর- ১ আসনের এ সংসদ সদস্য।

স্বেচ্ছাসেবকলীগ এর জেলা কমিটির আহবায়ক শফিউল হক মিঠু’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, যুবলীগ নেতা কামরুজ্জামান শামীম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল পারভেজ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক টিটু, হাসান মামুন, আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন মন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম