আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২০, ৮:২৬ অপরাহ্ণ
বাংলাদেশকে ১০ টি রেল ইঞ্জিন উপহার ভারতের
ঢাকা।। আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই রেল ইঞ্জিনগুলো হস্তান্তর করা হয়।

ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ আর আজ সোমবার এই অনুষ্ঠানের মাধ্যমে রেলের দশটি ইঞ্জিন হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম