আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২০, ৮:৩০ অপরাহ্ণ
বড় বোনের চোখে ধরা পড়লো ৪র্থ শ্রেণির ছাত্রী ২৮ মাসের অন্ত:সত্ত্বা!!
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের পাটগ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন।

অভিযুক্ত একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৩২)।

মেয়েটির বড়বোন বলেন, কয়েকদিন হলো বাবার বাড়িতে এসেছি। গত পরশুদিন দুপুরে গোসল করতে আমার ছোটবোনকে দেখে সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞেস করলে সে আমাদের পাশ্ববর্তী ওয়াজেদের কথা বলেছে। সে নাকি তাকে বিয়ে করবে এই প্রলোভন দিয়ে অবৈধ মেলামেশা করেছে। আমার ছোটবোনের পেটে বাচ্চা আছে সে এ বিষয়ে কিছুই বোঝে না। শুধু বলল আমাকে বলতে নিষেধ করেছে। বললে নাকি মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি বিষয়টি আমার মা-বাবা ও স্বামীকে তাৎক্ষণিক জানাই। আমার অবুঝ বোনের যে সর্বনাশ করেছে তাঁর কঠিন বিচার চাই।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই ছাত্রীর বাবার অভিযোগ, অভিযুক্ত ওয়াজেদ আলী বেশ কিছুদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করেন। ঘটনাটি বাহিরে কাউকে জানালে তার মেয়েকে হত্যার হুমকি দেয়। তারা বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয় একটি ডায়াগনষ্টিক সেন্টারে ওই ছাত্রীর পরীক্ষা করেন। এতে তার ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বার ফলাফল আসে।

এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছেন। মেয়েটিকে সরকারিভাবে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম