আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২০, ৮:৩৩ অপরাহ্ণ
নজরুল ইসলামকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকায় নেয়া হয়েছে
সাতক্ষীরা সংবাদদাতা।। করোনা আক্রান্ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আজ সোমবার সকালে তাকে সপরিবারে আইসিইউ সার্পোটেড অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়।

উল্লেখ্য, মো. নজরুল ইসলাম করোনা পজিটিভি থাকায় সাতক্ষীরায় নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল রবিবার তার আইসোলেশনের ১৪ দিন পূর্ণ হওয়ায় চেস্ট সিটি-স্ক্যান করানো হলে ফুসফুসে সংক্রমণের রিপোর্ট আসে। এমতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় নেয়া হয়। এসময় নজরুল ইসলামের শরীরে অক্সিজেন লেভেল, রক্তচাপ এবং তাপমাত্রা স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

মো. নজরুল ইসলামের সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম