আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: July 27, 2020, 8:38 pm
‘করোনার পাশাপাশি বন্যা মোকাবিলায় ব্যর্থ সরকার’
ঢাকা।। করোনা মোকাবিলার পাশাপাশি, বন্যা পরিস্থিতি সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।


বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতার কারণে যেমন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তেমনি বন্যা মোকাবিলায় সরকারের নিষ্ক্রিয়তা ও নিরবতা জনগণকে আতঙ্কগ্রস্ত করে তুলছে।'

সরকার দুর্নীতি নতুন সুযোগ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম