আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০, ১০:১১ পূর্বাহ্ণ
স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ ডা.রাজিবের মৃত্যু
ঢাকা।। রাজধানীর হাতিরপুলের হ্যান্ড স্যানিটাইজার ঢালতে গিয়ে লাগা আগুনে দগ্ধ ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ২১ জুলাই রাতে রাজধানীর হাতিরপুলের একটি বাসায় স্যানিটাইজার থেকে লাগা আগুনে সস্ত্রীক দগ্ধ হন ডা. রাজিব। তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম