আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: July 28, 2020, 10:20 am
মসজিদে আগুন দিলো ইসরাইলিরা!
আর্ন্তজাতিক ডেস্ক।। ইসরাইলের একদল অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, চরমপন্থিরা আজ (সোমবার) আল-বিরেহ শহরের একটি মসজিদে আগুন দেয়। শহরটি জেরুজালেম আল-কুদস শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে। মসজিদে আগুন লাগানোর আগে সন্ত্রাসীরা আরব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয়।

মসজিদে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। লোকজন ছুটে না গেলে পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়তো।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা ও সমালোচনা করেছে। মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তেল আবিবের বর্ণবাদী চরিত্র আবারো প্রকাশ হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম