আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:52 am || প্রকাশের তারিখ: July 28, 2020, 2:23 pm
ধামরাইয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
ধামরাই,ঢাকা।। ধামরাইয়ে ডাকাতের ছুড়িকাঘাতে কালিপদ রাজবংশী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী কালিপদ রাজবংশী আশুলিয়ার নয়ারহাটের কুলুপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যবসায়ীদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তিন জন মাছ ব্যবসায়ী মাছ ক্রয়ের উদ্দেশ্য ট্রাকে করে আরিচা যাচ্ছিলেন। ট্রাকটি ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌঁছলে পিছনে থাকা ডাকাতদের চলন্ত বাস দিয়ে গতিরোধ করে। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসার মুলধন লুট করার চেষ্টা করে। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে তাদের আহত করে ঢাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কালিপদ রাজবংশীকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম