আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০, ২:৪৩ অপরাহ্ণ
চট্রগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: নব্য জেএমবি সদস্য আটক
চট্রগ্রাম।।  চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি'র সদস্য শাহেদকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

সোমবার রাতে, চকরিয়া উপজেলার হারবাং থেকে তাকে আটক করা হয়।

গত ২৮শে ফেব্রুয়ারি রাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় ট্রাফিক পরিদর্শক অনিল বিকাশ চাকমা বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। এ মামলায় গত ৩রা মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিলো।

এদিকে পুলিশ বক্সে হামলার পরদিন যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম নজরদারি সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ জানিয়েছিল, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম