আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০, ২:৪৬ অপরাহ্ণ
শুরু হজের আনুষ্ঠানিকতা
ঢাকা।। সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে কাবাশরিফে জড়ো হতে শুরু করেছেন হজে অংশগ্রহণকারীরা।

সন্ধ্যায় তারা মক্কা থেকে মিনায় যাবেন। বুধবার সারা দিন মিনায় থেকে বৃহস্পতিবার আরাফাত ময়দানে যাবেন তারা। সেখানে দিনভর ইবাদত করে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ'র জিকির করবেন।

আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে মুজদালিফায় যাবেন তারা। মুজদালিফায় রাত যাপন করে পর দিন শয়তানকে পাথর ছুঁড়ে মারবেন হজব্রত পালনকারীরা। এরপর আল্লাহর সন্তষ্টির জন্য পশু কোরবানি দেবেন তারা।

করোনার কারণে এবার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম