প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০, ৭:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ধামসোনা ২নং ওয়ার্ডের ১৫০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ভিজিএফ কার্ডের চাল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ধামসোনা ২ নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় প্রায় ১৫০ দরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, এখনও অনেক মানুষের চাল পাওয়ার চাহিদা রয়েছে। আমরা সবাইকে একসাথে দিতে পারছি না। পর্যায়ক্রমে অন্যরাও পাবেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ না খেয়ে থাকবে না- এটা মনে রাখতে হবে। এরপর কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করতে উৎসাহিত করেন তিনি।
উল্লেখ্য, অসহায় দরিদ্র প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়।