আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:06 am || প্রকাশের তারিখ: July 29, 2020, 1:05 pm
এসডিসিতে এবারও পাঁচটি গরু কুরবানি দিবেন পরীমণি
ঢাকা।। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) কোরবানি দিয়ে আসছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। মূলত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। বরাবরের মতো এবারও এফডিসিতে কোরবানি দেবেন ঢালিউডের এই নায়িকা। এবার ৫টি গরু কোরবানি দেবেন তিনি।

পরীমণি জানান, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দিব। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

এর আগে, গত বছর এফসিডিসিতে ৪টি গরু কোরবানি দেন পরী। পরে সেই কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে পরীর কোরবানি শুরু হলেও পরের বছর দুইটা এবং তার পরের বছর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। এ ধারাবাহিকতায় এফডিসিতে এ বছর ৫টা গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম