আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: July 29, 2020, 1:30 pm
রাজধানীর বাস টার্মিনাল প্রায় ফাঁকা, নেই যাত্রীদের ভিড়
ঢাকা।। করোনা ও বন্যার কারণে এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ কম। রাজধানীর বাস টার্মিনালগুলো প্রায় ফাঁকা। অন্যবারের মতো মহাসড়কে নেই যানজটও।

অন্য ঈদে এ সময় কাউন্টার থেকে কয়েকটি রুটে ছেড়ে যেতো শতাধিক বাস। এবার সেসব কাউন্টারে এখনও নেই পর্যাপ্ত যাত্রী। অনেকটা অলস সময় কাটছে টিকিট বিক্রেতাদের। এমনকি কিছু বাস কাউন্টার খোলাই হয়নি।

পরিবহণ কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন দেড়শ' বাস ছেড়ে গেলেও, এবার ঈদে পঞ্চাশটি বাসের যাত্রীও পাওয়া যাচ্ছে না। তবে, বৃহস্পতিবার থেকে টার্মিনালগুলোতে যাত্রীচাপ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। যানবাহনের চাপ না থাকায় নেই পুলিশের তৎপরতাও।

যাত্রীরা বলছেন, মাত্র ৩ দিনের ছুটি থাকায় অল্প সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম