প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 6:55 pm || প্রকাশের তারিখ: July 29, 2020, 1:44 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে দুদক।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের বড়গোলা এলাকার যমুনা ব্যাংকের শাখা থেকে সওগাত আরমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানা হেফাজতে নেয়া হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।
দুর্নীতি দমন কমিশন বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মেলে। এরপর গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়।