আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৪, ২০১৯, ২:৫৪ অপরাহ্ণ
শার্শায় যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্টিত
মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃশার্শা উপজেলা যুবলীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী-২০১৯ উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে ১০টায় শার্শা আওয়ামীগের কার্য্যালয়ে শোকাবহ আগস্টে মাস কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে “যুবলীগের বর্ধিত সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় সভাপতির বক্তব্য বলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্নার শান্তি কামনা করে ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগ ওযুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামান অহিদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক শার্শা সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন এবং উক্ত বর্ধিত সভাটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মেহেদী হাসান । শার্শা উপজেলা সকল ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম