আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২০, ৭:০৬ অপরাহ্ণ
চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকসহ ৩ যাত্রী নিহত এবং আহত আরও ৩ হয়েছেন।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন (৩০), যাত্রী গুণধর চক্রবর্তী (৭০), হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। আর আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে গুরুতর আহত ১জনকে কুমিল্লা হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহরাস্তিতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগাহ এলাকায় বুধবার দুপুর ১টার দিকে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার মুদাফফরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কাকৈরতলা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৩ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

এলাকাবাসী জানান, সিএনজি করে যাত্রীরা মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম