আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ
পল্লবী থানায় বোমা বিস্ফোরণ: তিনজনকে ১৪ দিনের রিমান্ড
ঢাকা।। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ১৪ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালতে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

এর আগে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সুষ্ঠু তদন্তের জন্য পল্লবী থানার অস্ত্র মামলায় সাত ও বিস্ফোরক আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়।

গত মঙ্গলবার রাতে পল্লবীর কালশী কবরস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি ককটেল ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম