প্রিন্ট এর তারিখ: October 26, 2026, 12:05 am || প্রকাশের তারিখ: August 4, 2019, 6:30 pm
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনা বেগন (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।আটক রেহেনা বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটক আসামি তার নিজ বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে একটি ইউএসএর তৈরি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রেহেনাকে আটক করা হয়। তবে এসময় অস্ত্রের মুল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।